১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে হারিয়ে যাওয়া শিশুকে দাদির কোলে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 16

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে হারিয়ে যাওয়া চার বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে টহল ডিউটি করার সময় শিশুটিকে একা কাঁদতে দেখেন আনসার সদস্যরা। ভিড়ের মধ্যে শিশুটিকে একা পেয়ে তার কাছে গিয়ে বিষয়টি জানতে চেষ্টা করেন তারা। পরে শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে তার অভিভাবকদের খুঁজতে তৎপরতা শুরু করেন।

পিসি সাদেক হোসেনের নেতৃত্বে এপিসি শফিকুল ইসলাম, আনসার সদস্য শাহাব উদ্দিন ও আব্দুল আওয়াল শিশুটির স্বজনদের সন্ধানে হাসপাতালজুড়ে অনুসন্ধান চালান। একই সঙ্গে মাইকিং করে শিশুটির পরিবারের সদস্যদের খোঁজ করা হয়।

দীর্ঘ তৎপরতার পর শিশুটির স্বজনদের সন্ধান পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর শিশু আবদুল্লাহকে তার দাদির কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।

নাতিকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান আবদুল্লাহর দাদি। এ সময় আনসার সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন উপস্থিত লোকজন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।

আবদুল্লাহকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটিও তাদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ।

13 September 2026

সোহরাওয়ার্দীতে হারিয়ে যাওয়া শিশুকে দাদির কোলে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

ট্যাগ :
abc

সোহরাওয়ার্দীতে হারিয়ে যাওয়া শিশুকে দাদির কোলে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

আপডেট এর সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬