১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড্ডার সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন
Din Islam
- আপডেট এর সময় : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 16
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর সকাল ৯টা ১৯ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বর্তমানে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।
13 September 2026

বাড্ডার সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন
ট্যাগ :



















