১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্য পদে দ্রুত নিয়োগের তাগিদ

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়।

সভায় নাজমা মোবারেক ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্স ও অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পাশাপাশি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়িয়ে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ সৃষ্টির আহ্বান জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

সভায় ব্যাংকের সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় আলোচনায় আসে। এর মধ্যে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, অভিজ্ঞ ও দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার, পরিশোধিত মূলধন বৃদ্ধি, প্রবিধানমালা আধুনিকায়ন এবং জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ নিরূপণ, অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

ব্যাংকের কর্মী-সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে ২০২৯ সালের মধ্যে এইচআর অটোমেশন ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

মতবিনিময় সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, মো. সাঈদ কুতুব, আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

13 September 2026

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্য পদে দ্রুত নিয়োগের তাগিদ

ট্যাগ :
abc

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শূন্য পদে দ্রুত নিয়োগের তাগিদ

আপডেট এর সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬