১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেফতার

Din Islam
  • আপডেট এর সময় : ১২:০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর-১ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৫ নারী-পুরুষকে গ্রেফতার করেছে দারুস সালাম থানা পুলিশ। তারা হোটেলটিতে পতিতাবৃত্তি ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার অন্য পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় মিরপুর-১ এলাকার আবাসিক হোটেল গার্ডেনে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ব্যবস্থাপকসহ ২০ জন পুরুষ ও ১৫ জন নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হোটেলটিতে পতিতাবৃত্তি ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

13 September 2026

মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেফতার

ট্যাগ :
abc

মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেফতার

আপডেট এর সময় : ১২:০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬