এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
- আপডেট এর সময় : ০৯:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপে নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন লাগে।
এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন সেটি পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন।
বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল। তিনি টিবিএসকে বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো বাসটিতে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস।
কে বা কার বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে আছেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর ১১ নম্বরে এবং সাড়ে ৭টায় মিরপুর ১ নম্বরে দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।




















