০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি

Din Islam
  • আপডেট এর সময় : ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদান করা সরদার নূরুল আমিন ও মো. ইকবাল হোসেনকে যথাক্রমে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) পদে পদায়ন করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদান করা ওই দুই কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত দপ্তরে পদায়ন করা হলো।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই দুই কর্মকর্তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়। এর আগে সরদার নূরুল আমিন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্বে ছিলেন। আর মো. ইকবাল হোসেন ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, বিপিএমকে অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) এবং অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, নতুন এ পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

21 September 2026

নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি

আপডেট এর সময় : ১২:২৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬