১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়া: জঙ্গল থেকে উদ্ধার ২৮ জনের মাথার খুলি ও কঙ্কাল, তদন্তে পুলিশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

নাইজেরিয়া: জঙ্গল থেকে উদ্ধার ২৮ জনের মাথার খুলি ও কঙ্কাল, তদন্তে পুলিশ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার আবিয়া প্রদেশের দুটি দুর্গম জঙ্গল থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও শরীরের হাড়গোড় উদ্ধার করেছে দেশটির পুলিশ। আবিয়ার উমুন্নেওচি এলাকার উমুয়াকু ও নিয়াতো জঙ্গলে অপরাধীদের আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান চালানোর পর গত শনিবার এসব কঙ্কাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলো বিভিন্ন সময়ে অপহরণের শিকার হওয়া ব্যক্তিদের। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে ফরেনসিকসহ সব ধরনের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

পুলিশের অভিযান ও অপরাধীদের পালিয়ে যাওয়া নিয়ে পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গোপন ঘাটিতে যৌথ বাহিনীর বিশেষ দল পৌঁছামাত্র সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে পুলিশ অপরাধীদের আস্তানাগুলো সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয় এবং সেখান থেকে কঙ্কালগুলো উদ্ধার করে। আবিয়া প্রদেশের পুলিশ কমিশনার উইলফ্রেড আফোলাবি জানান, রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে জোর তৎপরতা চলছে।

এই ঘটনাকে ঘিরে দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় সক্রিয় বিপজ্জনক অপহরণকারী চক্রগুলোকে কেন্দ্র করে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাটিতে অপরাধী চক্র ও সশস্ত্র দস্যুরা প্রায়ই মুক্তিপণের দাবিতে গাড়িচালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে থাকে। উদ্ধারকৃত কঙ্কালগুলো ওই অঞ্চলের অমীমাংসিত অপহরণ মামলাগুলোর সঙ্গে সম্পর্কিত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, নিজ নিজ নিরাপত্তার স্বার্থে যেকোনো সন্দেহভাজন কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

30 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

নাইজেরিয়া: জঙ্গল থেকে উদ্ধার ২৮ জনের মাথার খুলি ও কঙ্কাল, তদন্তে পুলিশ

আপডেট এর সময় : ১২:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬