মরিয়ম হত্যা মামলা: বাদীপক্ষের সাথে আপস, দ্বিতীয় আসামির জামিন মিললেও রিমান্ডে সাবেক এমপি গাজী নজরুল
- আপডেট এর সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 20
মরিয়ম হত্যা মামলা: বাদীপক্ষের সাথে আপস, দ্বিতীয় আসামির জামিন মিললেও রিমান্ডে সাবেক এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাদীপক্ষের সাথে আপস মীমাংসার পর আসামিপক্ষ জামিনের আবেদন করলেও, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলায় অভিযুক্ত তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানি চলাকালে এই সিদ্ধান্ত দেওয়া হয়। শুনানিতে মামলার বাদী মো. মাসুম বিল্লাহ নিজে উপস্থিত হয়ে আদালতকে জানান, আসামিপক্ষের সঙ্গে তাদের আপস মীমাংসা সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে তারা সরাসরি জড়িত নন উল্লেখ করে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে তার কোনো আপত্তি নেই বলেও তিনি আদালতকে অবহিত করেন।
আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান শুনানিতে যুক্তি তুলে ধরে বলেন, শর্তসাপেক্ষে উভয় আসামির জামিন চাওয়া হয়েছে এবং বাদীপক্ষ এতে পূর্ণ সম্মতি দিয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে আইনি অবস্থান ব্যাখ্যা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামি মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করলেও মূল আসামি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।




















