১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ টেস্ট কিট পেল বাংলাদেশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 25

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ টেস্ট কিট পেল বাংলাদেশ

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদারে বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু এনএস-১ (NS1) র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস্’ কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে কিটগুলো হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, যানজট ও যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে কুর্মিটোলা হাসপাতালে এই কর্মসূচির আয়োজন করা হলেও প্রাপ্ত সব টেস্ট কিট সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা করা হবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালের চাহিদা অনুযায়ী কিটগুলো দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নতুন প্রাপ্ত কিটের পাশাপাশি বর্তমানে সরকারি পর্যায়েও পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের যেকোনো প্রান্তে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও প্রয়োজনীয় পরীক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত।

একই সঙ্গে দেশে ডেঙ্গু ভ্যাকসিন চালু করার বিষয়টি নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের প্রয়োগ ও ব্যয়সাপেক্ষ দিক বিবেচনায় এর কার্যকারিতা এবং নিরাপত্তা আগে নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে ডব্লিউএইচও (WHO), ইউনিসেফ ও গ্যাভি (GAVI)-র সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

30 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ৫ লাখ টেস্ট কিট পেল বাংলাদেশ

আপডেট এর সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬