০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 23

এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, মোবাইল সিমের অবস্থান (লোকেশন), কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও এসএমএসসহ নাগরিকদের ব্যক্তিগত গোপনীয় তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন—ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর তাদের ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও অভিযোগের বিবরণ:
গত ২৯ সেপ্টেম্বর ডিবির উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান বাদী হয়ে রমনা থানায় ওই চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে সিডিআর ও গোপনীয় তথ্য সংগ্রহ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব তথ্য বিক্রির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তদন্ত করছে।

11 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট এর সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬