০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৯৭ কোটি টাকার ১২শ’ শয্যার হাসপাতাল অনুমোদন

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 13

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৯৭ কোটি টাকার ১২শ’ শয্যার হাসপাতাল অনুমোদন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ১২শ’ শয্যার আধুনিক হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবন নির্মাণের জন্য ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় এক তলা ভূগর্ভস্থ সুবিধাসহ একটি ১১ তলা ভবন নির্মিত হবে, যেখানে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টি ভবনের পাশাপাশি সিভিল, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন এবং অভ্যন্তরীণ বিদ্যুতায়নের মূল কাজগুলো সম্পন্ন করা হবে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে নির্ধারিত এই প্রকল্পের পূর্তকাজের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঢাকাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড’-কে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

11 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৯৭ কোটি টাকার ১২শ’ শয্যার হাসপাতাল অনুমোদন

আপডেট এর সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬