০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ

Din Islam
  • আপডেট এর সময় : ১১:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 2

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সেপ্টেম্বর মাসে ৮৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ ২২ হাজার ২৮০ টাকা উদ্ধার করেছে সংস্থাটি। একই সময়ে ৩৩ হাজার ৪৬৮টি ইয়াবা বড়ি, ৬ দশমিক ৫৮ কেজি গাঁজা এবং ৪ দশমিক ৩৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) এপিবিএন সদর দপ্তরের ‘ল অ্যান্ড মিডিয়া শাখা’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে এপিবিএনের বিভিন্ন ইউনিট তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে এসব সাফল্য অর্জন করেছে।

এপিবিএনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে হারানো মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি তিনটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তিনটি হ্যাকড ই-মেইল অ্যাকাউন্ট এবং একটি হ্যাকড টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৬০৫ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার, গ্রেফতার ১২

এপিবিএনের বিভিন্ন ইউনিটের মাদকবিরোধী অভিযানে ৩৩ হাজার ৪৬৮টি ইয়াবা বড়ি, ৬ দশমিক ০৫৮ কেজি গাঁজা, ১৭ দশমিক ২৫ লিটার মদ, ৬৭৩ কার্টন সিগারেট এবং মাদক বিক্রির ৫ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। করা হয়েছে গ্রেফতার ১২ জনকে।

এ ছাড়া একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

সাড়ে আট কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সেপ্টেম্বর মাসে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ দশমিক ৩৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৮ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ১৭৫ টাকা। এ ঘটনায় ২২টি মামলা হয়েছে এবং ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অভিযানে ৪৪০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৮ কেজি ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার ৬২ কেজি প্রসাধনসামগ্রী, ৭৫০ ফুট কারেন্ট জাল, তিনটি মোটরসাইকেল,২৭৭টি শাড়ি ও থ্রি-পিস, ৩০৯ কেজি খাদ্যদ্রব্য, ২৬২ কেজি কাপড় এবং ২ কেজি ওষুধ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি ইমিটেশন গয়না, তিনটি এলইডি মনিটরসহ জিপিএস ট্র্যাকার, ফ্যান ও সৌরবিদ্যুতের প্যানেল-ব্যাটারি এবং চোরাই মালামাল বিক্রির ৫ হাজার ২৫০ টাকা। এ ছাড়া ৩২ হাজার ৫৬০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক আইন ভঙ্গ, জরিমানা ১২ লাখ টাকা

ট্রাফিক আইন প্রয়োগের অংশ হিসেবে ৪১৮টি মামলায় ১২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিভিন্ন অভিযানে ৪২ লাখ ৬৭ হাজার ৩৯৯ টাকা জরিমানা আদায় ও সাজা দেওয়া হয়েছে। এ কার্যক্রমে ৫২টি মামলা হয়েছে এবং ৩৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অভিযানে ৩৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জন এজাহারনামীয় আসামি এবং চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুরি, মারামারি, সড়ক দুর্ঘটনা, অপহরণ, ধর্ষণ, বিশেষ ক্ষমতা আইন ও দস্যুতাসহ বিভিন্ন ঘটনায় মামলা ও গ্রেফতারের ঘটনা রয়েছে। দস্যুতার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অবৈধ একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ ছয় শিশু উদ্ধার

সেপ্টেম্বর মাসে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে ছয়টি নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় একটি মামলা হয়েছে এবং ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২২টি যানবাহন আটক করে শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ওই এলাকা থেকে ৫৫ হাজার ৮৮০ টাকা, ৩০টি ইট ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সেপ্টেম্বর মাসে এপিবিএনের ৮, ১৪ ও ১৬তম ব্যাটালিয়নের মাধ্যমে মোট ৪৩টি জিআর ও সিআর মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং মামলাগুলো তদন্তাধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এপিবিএন জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটির বিভিন্ন ইউনিট অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

13 October 2026

সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ

আপডেট এর সময় : ১১:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬