০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা-মদিনায় কোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 5

মক্কা-মদিনায় কোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে পবিত্র মক্কা ও মদিনা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে সৌদি আরবকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা ও মদিনা কেবল কূটনৈতিক বা ভূরাজনৈতিক কোনো বিষয় নয়, এটি ঐক্যের প্রতীক এবং গভীর আবেগের জায়গা। এই পবিত্র স্থানগুলোতে কোনো রকম থ্রেট বা হুমকি তৈরি হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ কখনো হাত গুটিয়ে বসে থাকবে না। বাংলাদেশ সবসময় তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

তবে বহুল আলোচিত প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’ বা ‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি বলে স্পষ্ট করেছেন তিনি। শামা ওবায়েদ জানান, যেহেতু বাংলাদেশ এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়নি, তাই এই মুহূর্তে সেখানে সেনা পাঠানোর কোনো প্রশ্নই উঠছে না।

সৌদি আরবে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যেকোনো ধরনের হামলা ও সংঘাতের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এ ধরনের আগ্রাসন বন্ধের জোরালো দাবি জানাচ্ছে।

13 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মক্কা-মদিনায় কোনো নিরাপত্তা হুমকি দেখা দিলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট এর সময় : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬