০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী-বিজিবি

Din Islam
  • আপডেট এর সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 9

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লাগার ঘটনায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। এর এক মিনিট পর, সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর পৌঁছায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। একে একে দমকল বাহিনীর বিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুনের ঘটনায় সহায়তায় সেনাবাহিনী যোগ দিয়েছে। অন্যদিকে, বিজিবি সদরদপ্তর জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য বিজিবিও কাজ করছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট (HAZMAT) টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

14 October 2026

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী-বিজিবি

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী-বিজিবি

আপডেট এর সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬