তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭২
- আপডেট এর সময় : ০৭:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 9
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ২৪ জন,আদাবরে ৪ জন,শেরেবাংলা নগরে ৬ জন, তেজগাঁও থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রেজোয়ান হোসেন ওরফে ইমন (৪০),মো. শান্ত (২২),মো. বিজয় গাজী (২২), মো. সুজন (২০), মো. আরিফ (২৪),মো. মঞ্জু ( ৩০),রুবেল মিয়া (২৪),মনির হোসেন ( ৬২), মো. মহরম আলী (৫০),মো. সুলতান (২৪), মো. রতন শেখ (২২),মো. জিহাদ (১৯),মো. বায়েজিদ (১৯),মো. শামসুল ইসলাম (৩২), মো. রবিন (২১),মোহাম্মদ আলী (২২),মো. জুয়েল ইসলাম (২৯),মো. আলী (২১), মো. সাব্বির (২০),মেহেদী হাসান হৃদয় (২০), মো. রায়হান (২০),মো. নজরুল ইসলাম (৩৫), মো. সিয়াম (১৮)ও মাহমুদুর রহমান অভিক ( ২০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাজু আসিফ (২৪),মো. রাকিব হাওলাদার ওরফে রাকিব (২৬),মো. আমীর হোসেন (২৬) ও মো. সুজন (২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আজফার আহম্মেদ (৫৫), মো. মাইন উদ্দিন (৩৭), মো. সুমন (২৫),বেলী আক্তার (১৯), মো. নয়ন ইসলাম (৩০) ও রিয়াজ হোসেন (৩৮)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাসের (৪০), মো. আসাদুল (৪৫), মো. হাবিব (২৪), মো. উজ্জ্বল (৩০), আজিজ মিয়া (৪০),আশরাফুল ইসলাম (১৮), মো. সেজান হোসাইন (২৬),ফরহাদ আলী (২৪), খোরশেদ (৫৬), রাসেল (২৬), মো. স্বপন মিয়া (৪১),মো. সোহাগ মিয়া ওরফে সৈকত (২৪), নোমান (২৭), মো. হৃদয় আলী (২২) ও মো. সাজ্জাদ হোসেন (২৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শাকিল (২৬), মো. আহসান হাবিব ফাহিম (২২) ও মো. শাকিল (২৫)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মিঠুন চন্দ্র দাশ (৩৬),মুছা ওরফে মোশারফ (২৮),শামীম ইসলাম (১৮),সাব্বির হোসেন (২৫),মো. পারভেজ (৩২),জাকির হোসেন (২৯),সুজন মিয়া (২২),নুর ইসলাম (৪০),সোহান হাওলাদার (২৭),মাসুদরানা (৩২), পলাশ (৩০),আইজুল (২৮),অমিত হাসান (২৮), মো.মাসুদ খাঁন (৩৫),কাদির (৩২),মো.রাসেল (৪০),মো.মিলন মোল্লা (৪৮),মো. জাকির হোসেন ( বয়স উল্লেখ নাই),সৈয়দ তামজিদ আহমেদ (২৪) ও মো. শান্ত (২৬)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















