মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
- আপডেট এর সময় : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 6
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।
শনিবার (১৭ অক্টোবর) টার্মিনালের পুলিশ বক্সের পাশে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সহযোগিতা করেছে হক গ্রুপ।
ক্যাম্পে বাসচালক, সুপারভাইজার, হেলপার ও কাউন্টারকর্মীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় তাদের ডিজিটাল হেলথ প্রোফাইল তৈরি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও বডি মাস ইনডেক্স (বিএমআই) পরিমাপ এবং চিকিৎসকের সরাসরি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
এ সময় গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক জুবায়ের, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
পুলিশ জানায়, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন খাতের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।




















