প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা: রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ
- আপডেট এর সময় : ০২:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 16
রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রটোকল বা রাষ্ট্রাচার ভঙ্গ করে প্রধানমন্ত্রীর দিকে যাওয়ার চেষ্টার অভিযোগে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয় এবং আদেশ জারির পরপরই তিনি রাজশাহী ত্যাগ করেন। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহ মখদুম বিমানবন্দরে। রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাঁকে প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। এই অনভিপ্রেত ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে বদলির আদেশ দেওয়া হয়।



















