০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীর ভাড়া বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ নগদ অর্থ উদ্ধার

Din Islam
  • আপডেট এর সময় : ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 1

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকার মাদক ব্যাবসায়ি মো. রাকিব হোসেন (২৫) এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)

মঙ্গলবার (০৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) উপপরিচালক মো.রাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন, যার ওজন ১০ গ্রাম ও মাদক বিক্রয়ের নগদ ৪৩ হাজার ২০০ টাকা সহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১ জন আসামি পলাতক রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। এছাড়াও পলাতক আসামি মোঃ রাকিব হোসেন (২৫)।

রাজিউর রহমান বলেন, ডিএনসির একটি টিম ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাই বাজার এলাকায় মোঃ রাকিব হোসেন (২৫) এর ভাড়াকৃত তিনকক্ষ বিশিষ্ট বসতঘরে অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার করে।

পলাতক মাদক ব্যবসায়ী আসামি রাকিব হোসেনের নামে ডিএমপির বিভিন্ন থানায় ২টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। সে কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

3 November 2026

মাদক ব্যবসায়ীর ভাড়া বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ নগদ অর্থ উদ্ধার

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

মাদক ব্যবসায়ীর ভাড়া বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ নগদ অর্থ উদ্ধার

আপডেট এর সময় : ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬