১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 2

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে মিরপুরের শাহ আলী থানাধীন দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় মিরপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় চারজন নিহত হলেও কেউ আহত হননি বলে প্রাথমিক তথ্যে জানানো হয়েছে।

নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

4 November 2026

মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

মিরপুরে এশিয়ান ইউনিভার্সিটির বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আপডেট এর সময় : ০৯:৪৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬