০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয় দিলেন স্থানীয় বাসিন্দা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 17

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয় দিলেন স্থানীয় বাসিন্দা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানের বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি তাঁর আশ্রয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাগানের পাশের বালুতে দুই শিশু খেলছিল। এ সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। কান্নার উৎস খুঁজতে গিয়ে তিনি বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান।
পরে বিষয়টি পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে জানানো হয়। খবর পেয়ে গোলাপ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
পরে নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি শিশুটির দেখভাল করছেন।
এদিকে, কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে বাগানের বালুর ভেতর ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, নবজাতক উদ্ধারের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। বর্তমানে শিশুটির দায়িত্ব গোলাপ হোসেনের কাছে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
একটি নিষ্পাপ প্রাণকে বালুর নিচে ফেলে রেখে যাওয়ার এই ঘটনা যেমন মানবিক বিবেককে নাড়া দিয়েছে, তেমনি শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয় দিলেন স্থানীয় বাসিন্দা

আপডেট এর সময় : ০৫:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬