০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খোকসায় ভ্রাম্যমাণ আদালতে মোল্লা এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 16

খোকসায় ভ্রাম্যমাণ আদালতে মোল্লা এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার খোকসায় বিক্রয় সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার উপস্থিতিতে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের বিক্রয় সংক্রান্ত তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ না করার বিষয়টি উঠে আসে। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আশা মোল্লাকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃষিপণ্যের ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

6 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

খোকসায় ভ্রাম্যমাণ আদালতে মোল্লা এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট এর সময় : ১২:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬