মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
- আপডেট এর সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ ও বিস্ফোরক আইনে ২,দ্রুত বিচার আইনে ২,চুরি মামলায় ২,পরোয়ানা ১ জনসহ ডিএমপি ২২ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-শিশু (৩৫),আরিফুল (৫১),শুভ (১৯), সাগর (১৯),নাঈম (২৪), রাশেদুল ইসলাম (২৪),নাদিম (৪৫),সুইটি (২৮),জেলাল হোসেন (৫২),জাহাঙ্গীর (৪৫), ফরিদ (২৮),নয়ন (২৩),রবিউল (২২), শাকিল (২৩),রিয়াজ (২১), নাজমুল (৩০), সোলেমান (৩৬),সোহেল (২২),অন্তর (২৮), কালু মিয়া (৩৮) ২১. আনোয়ার হোসেন আদিল (২৬),আল আমিন (৩৫),সৈকত (২৩),জাবেদ (৩০),ফাহিম আহমেদ রাফি (২১),রুবেল (৩৫),রাব্বি (২৫),ইমন (১৯), ওবায়দুল হক (৩৭), সুমন (২০) ও সহিদুল ইসলাম (২২)।
এসময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট,১১ পুরিয়া গাঁজাসহ ১৫১৩ পাতা হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শুক্রবার (৬ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















