১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
Din Islam
- আপডেট এর সময় : ০৪:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 5
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সলগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
রবিবার (০৮ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃত হলো- মো. জনি (৩২)|
এসআরইউ-এর বরাত দিয়ে আকতার হোসেন বলেন, রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
9 November 2026

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ট্যাগ :


















