১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
Din Islam
- আপডেট এর সময় : ০৭:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 6
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের স্কুলবাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটি থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।
9 November 2026

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
ট্যাগ :


















