রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৮,মামলা ৬২
- আপডেট এর সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 8
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ২৩ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫ টি মোবাইল, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্দ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















