০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

Din Islam
  • আপডেট এর সময় : ০১:০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 2

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে।

তিনি বলেন, থানায় দায়েরকৃত নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একই থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

14 November 2026

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

মিরপুরে মধ্যরাতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

আপডেট এর সময় : ০১:০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬