০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সেনাবাহিনীর বাধা

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / 199

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় মঙ্গলবার (২২ অক্টোবর) রাতেও অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক মানুষ। সেখানে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেয়।এ সময় আগুনকে ঘিরে আন্দোলনকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে একদল বিক্ষোভকারী। এ সময় তাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের বাধা দিতে দেখা যায়। পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন শঙ্কায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

রাত সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘ছাত্র-জনতা’, ‘রক্তিম জুলাই’, ‘ইনকিলাব মঞ্চ’, ‘৩৬ জুলাই পরিষদের’ ব্যানারে বঙ্গভবনের সামনে তারা অবস্থান নেন।

বিক্ষোভকারীরা বলছেন, আমাদের দাবি রাষ্ট্রপতির পদত্যাগ। তিনি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যে কথা বলেছেন, তার পেছনে কোনো না কোনো ইন্ধন রয়েছে।

একপর্যায়ে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেয়।এ সময় আগুনকে ঘিরে আন্দোলনকারীরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’

তবে সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতি বলেন, ‘(পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়ত সময় পাননি।’

18 September 2026

বঙ্গভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সেনাবাহিনীর বাধা

আমাদের ফেইসবুক পেইজ

abc

বঙ্গভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, সেনাবাহিনীর বাধা

আপডেট এর সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪