০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও-যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ৯ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেফতার ৪

Din Islam
  • আপডেট এর সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. শরীফ মিয়া ওরফে রাজন (২৩), মো. লুৎফর (৩০), মো. হাফেজ মিয়া (৩৩) ও মোছা. রেখা বেগম (৪৪)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি আ. ফ. ম. আনোয়ার হোসেন খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

আনোয়ার হোসেন খান বলেন, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিকদার ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের (সিএনজি রিফুয়েলিং স্টেশন) সামনে অভিযান চালায় ডিবির গুলশান বিভাগের একটি দল। মহাখালী থেকে মগবাজারগামী সড়কে অভিযান চালিয়ে শরীফ মিয়া ওরফে রাজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ মিয়া নিজেকে পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর, হাফেজ মিয়া ও রেখা বেগমকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ।

পুলিশ জানায়,গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

15 September 2026

তেজগাঁও-যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ৯ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেফতার ৪

ট্যাগ :
abc

তেজগাঁও-যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ৯ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেফতার ৪

আপডেট এর সময় : ০২:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬