০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া

Din Islam
  • আপডেট এর সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, গোডাউনের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথমে ধোঁয়া দেখতে পেয়েছিলেন সেখানকার লোকজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

তিনি বলেন, আগুনে আমাদের ৬ ইউনিট কাজ করেছে। দুপুর ১২টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। যে ভবনটিতে আগুন লাগে সেই ভবনটি ৫ তলা। পাঁচতলা ভবনের ৪ তলায় অবস্থিত এপেক্সের গোডাউনে মূলত আগুনটি লাগে। আগুনে কোনো হতাহত নেই।

তিনি আরও বলেন, ভিতরে এখন আর কোনো আগুনের শিখা নেই। তবে ভিতরে ধোঁয়া রয়েছে। ধোঁয়া সম্পূর্ণ বের করে দেওয়া হলে আমরা সম্পূর্ণ নির্বাপণ করে ফেলব। আগুনের সৃষ্টির কারণ জানতে আমাদের তদন্ত করতে হবে। তদন্তে আমরা আগুনের প্রকৃত কারণ জানতে পারব।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কী হতে পারে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমরা তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এখানের লোকজন আমাদের জানিয়েছে, তাদের এখানের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে তারা প্রথমে ধোঁয়া দেখতে পায়। প্রথমে তারা নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে তারা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। আমাদের তদন্তে তাদের এই বক্তব্যের বিষয়গুলোও আমরা দেখব।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, আগুন ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা ভিতরে গিয়ে দেখেছি। আর আগুন ৪ তলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তা খুব বেশি না।

ফায়ার লাইসেন্স ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তারা কয়েক মাস আগে আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

14 September 2026

ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া

ট্যাগ :
abc

ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া

আপডেট এর সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬