০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আনসারের তৎপরতায় বৈদ্যুতিক তার চোর আটক, উদ্ধার মালামাল

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

গাজীপুর সদর উপজেলার ‘ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেড’-এ বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে আনসার সদস্যদের হাতে মো. মোকলেস (২২) নামে এক যুবক আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি করা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। আটক মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টায় কারখানার ভেতরে এক সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি টের পেয়ে আনসার পিসি মোঃ মামুন গাজীকে জানান প্রতিষ্ঠানের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু।

খবর পেয়ে আনসার পিসি ও এপিসি আনাম হোসেনসহ কর্তব্যরত আনসার সদস্যরা ভবনে তল্লাশি চালিয়ে অভিযুক্ত মোকলেসকে হাতেনাতে আটক করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তিনি ভবনের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছিলেন। পরে মালিকপক্ষের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭০-৮০ হাজার টাকা মূল্যের কাটা তামার মোটা বৈদ্যুতিক তার এবং তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং জয়দেবপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক যুবককে থানায় সোপর্দ করা হয়।

তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক পেশাদার পদক্ষেপের কারণেই প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। সম্পদ সুরক্ষা ও জননিরাপত্তায় আনসার বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

14 September 2026

গাজীপুরে আনসারের তৎপরতায় বৈদ্যুতিক তার চোর আটক, উদ্ধার মালামাল

ট্যাগ :
abc

গাজীপুরে আনসারের তৎপরতায় বৈদ্যুতিক তার চোর আটক, উদ্ধার মালামাল

আপডেট এর সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬