০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করা হবে: অর্থমন্ত্রী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

প্রয়োজনে সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করা হবে: অর্থমন্ত্রী

গ্রাহকদের বকেয়া ও বৈধ বিমা দাবি পরিশোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করতে বাধ্য করা হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনসহ সংস্থার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আইডিআরএর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রীকে দেশের বিমা খাতের বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। মন্ত্রী বিমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আইডিআরএর ভূমিকা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে দৃশ্যমান পদক্ষেপগুলোর প্রশংসা করেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বৈধ বিমা দাবি নিষ্পত্তির উদ্যোগ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি জানান, বিমা দাবির অর্থ পরিশোধের ফলে এই খাতের প্রতি জন আস্থা পুনর্গঠিত হচ্ছে।

বিমা খাতের আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী জানান, কোম্পানিগুলোকে আরও কার্যকর, দক্ষ ও গতিশীল করতে ‘ঝুঁকিভিত্তিক তদারকি’ (রিস্ক-বেইজড সুপারভিশন) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের অধিকার ও স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিমা সেবার মান পর্যবেক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দেন। একইসঙ্গে সাধারণ মানুষের কাছে বিমাকে গ্রহণযোগ্য ও সহজবোধ্য করতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন। আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পরিচালিত সংস্কার কার্যক্রমে সরকারের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের মাধ্যমে বিমা খাত আরও স্বচ্ছ, শক্তিশালী ও জনমুখী হয়ে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে।

15 September 2026

abc

আপডেট এর সময় : ০৪:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬