০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার টিম। একই সঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ২২ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি ১০ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহাব উদ্দীনের তত্ত্বাবধান ও নির্দেশনায় ব্যাটালিয়নটির অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার অধীন সাইবার টিম দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে। পরে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ১০ এপিবিএনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউনিট সূত্রে জানা যায়, বিভিন্ন থানায় করা জিডির তথ্যের ভিত্তিতে হারানো মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়। পাশাপাশি বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ২২ হাজার টাকা উদ্ধারও করা হয়।

মঙ্গলবার উদ্ধার করা ৪০টি মোবাইল ফোন ও ২২ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. জাহাঙ্গীর আলম প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় ১০ এপিবিএনের সহকারী পুলিশ সুপার আশফাক আহমেদ (এ্যাডজুটেন্ট, ট্রেনিং অ্যান্ড অপস) এবং সাইবার টিমের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে মালিকেরা ১০ এপিবিএনের সাইবার টিমের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

15 September 2026

দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন

ট্যাগ :
abc

দেশের বিভিন্ন এলাকা থেকে ৪০ হারানো মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল ১০ এপিবিএন

আপডেট এর সময় : ০৬:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬