০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দালিভ রহমান পার্থের সঙ্গে দীঘির ছবি তুলতে না পারা: শাহরিয়ার নাজিম জয়ের বার্তা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

আন্দালিভ রহমান পার্থের সঙ্গে দীঘির ছবি তুলতে না পারা: শাহরিয়ার নাজিম জয়ের বার্তা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে গত বুধবার বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় তথ্যমন্ত্রীর সাথে ছবি তুলতে গেলে একটি অনাকাঙ্ক্ষিত দৃশ্য তৈরি হয়। সেখানে দেখা যায়, মন্ত্রী সৌজন্য বজায় রেখে ও হাসিমুখে তাঁর অন্য কাজ থাকার কথা জানিয়ে কুশল বিনিময় শেষে স্থান ত্যাগ করেন। এতে অভিনেত্রী দীঘি কিছুটা বিব্রতবোধ করেন এবং বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।

ঘটনাটির প্রেক্ষাপট টেনে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, যেখানে সাধারণ মানুষ দীঘির মতো অভিনেত্রীর সাথে ছবি তুলতে মুখিয়ে থাকে, সেখানে তথ্যমন্ত্রীর এই নির্লিপ্ততা ভিন্ন বার্তা দেয়। জয়ে মতে, এ ঘটনা থেকে মূলত দুটি শিক্ষা নেওয়ার রয়েছে। প্রথমত, ৫ই আগস্টের পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে শীর্ষপর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত আসছেন, যা এই শিল্পের জন্য ইতিবাচক। দ্বিতীয়ত, অতীত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতে কাজের বাইরে মন্ত্রীদের সাথে অকারণে ছবি তুলে অনেক শিল্পীকেই পরবর্তীতে বিপদে পড়তে হয়েছে। তথ্যমন্ত্রী পরোক্ষভাবে শিল্পীদের সেই বিপদ থেকেই রক্ষা করেছেন।

নিজের বার্তার শেষে জয় জোর দিয়ে বলেন যে, রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানসিকতার সেই দিন এখন শেষ। কাজের বাইরে ক্ষমতার কাছাকাছি যাওয়ার সুযোগ খোঁজা থেকে বিরত থাকাই শিল্পীদের জন্য কল্যাণকর। তিনি বিশ্বাস করেন, শিল্পীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজেদের কাজের মান বাড়ানো। চলচ্চিত্র শিল্প যদি নিজে থেকে স্বাবলম্বী হয়ে ওঠে এবং শিল্পীরা নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন, তবে ভবিষ্যতে মন্ত্রীরাই উদ্যোগী হয়ে শিল্পীদের সাথে ছবি তুলতে এগিয়ে আসবেন।

18 September 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

আন্দালিভ রহমান পার্থের সঙ্গে দীঘির ছবি তুলতে না পারা: শাহরিয়ার নাজিম জয়ের বার্তা

আপডেট এর সময় : ০১:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬