০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ শিল্প ও সেবা খাত চালুর স্কিমে ঋণের সর্বোচ্চ সুদ ৭ শতাংশ, মিলবে ৬ মাসের গ্রেস পিরিয়ড

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

বন্ধ শিল্প ও সেবা খাত চালুর স্কিমে ঋণের সর্বোচ্চ সুদ ৭ শতাংশ, মিলবে ৬ মাসের গ্রেস পিরিয়ড

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ বিষয়ে একটি সংশোধিত সার্কুলার জারি করে নির্দেশনাটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনার ফলে পূর্বে নির্ধারিত ‘বৃহৎ শিল্প’ শব্দের পরিবর্তে এখন থেকে সাধারণ ‘শিল্প’ শব্দটি ব্যবহৃত হবে।

প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। একই সঙ্গে ঋণগ্রহীতাদের জন্য ৬ মাসের একটি বিশেষ গ্রেস পিরিয়ড সুবিধা রাখা হয়েছে, যে সময়ে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না। তবে এই ৬ মাসের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর পরবর্তী প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদসহ মূল ঋণের সুদ আদায় শুরু করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

ব্যাংকগুলোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া এই প্রাক-অর্থায়নের বিপরীতে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়ার প্রথম ৬ মাস পর থেকে ব্যাংকগুলোকে সুদ পরিশোধ শুরু করতে হবে এবং আগের প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও এর আওতায় পরিশোধ করতে হবে। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমের তিন বছর মেয়াদের মধ্যে যেকোনো সময়ে ব্যাংকগুলো এই প্রাক-অর্থায়ন সুবিধার জন্য আবেদন করতে পারবে।

18 September 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

বন্ধ শিল্প ও সেবা খাত চালুর স্কিমে ঋণের সর্বোচ্চ সুদ ৭ শতাংশ, মিলবে ৬ মাসের গ্রেস পিরিয়ড

আপডেট এর সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬