১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। আজ শুক্রবার ঢাকা রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. ইকবাল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

আজ ১৮ সেপ্টেম্বর ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি ইকবাল হোসেন নবনিযুক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় রেঞ্জ কার্যালয়ে নবনিযুক্ত ডিআইজি প্রবেশ করলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল। এ সময় অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সয়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমানসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান বিদায়ী ডিআইজি ইকবাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইকবাল হোসেন গত ২৩ আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এরপর গতকাল বৃহস্পতিবার তাকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়। একই দিনে মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

এদিকে ঢাকা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে বিদায়ী অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

19 September 2026

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর

আপডেট এর সময় : ০৯:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬