০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ: শাহজালাল বিমানবন্দরে দুই দেশের বৈঠক

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ: শাহজালাল বিমানবন্দরে দুই দেশের বৈঠক

শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। পর জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ১৯৭১ সালে স্বাধীনতার পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে ভুটানের দেওয়া স্বীকৃতির বিষয়টি স্মরণ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ উন্নয়ন উদ্যোগে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।

দক্ষিণ এশীয় অঞ্চলের সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ধারণাকে স্মরণ করে স্থবির হয়ে পড়া সার্ককে পুনরুজ্জীবিত করার পদক্ষেপে ভুটানের সক্রিয় সহযোগিতা কামনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

18 September 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ: শাহজালাল বিমানবন্দরে দুই দেশের বৈঠক

আপডেট এর সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬