পল্লবীতে পরিস্থান পরিবহনে আগুন
- আপডেট এর সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 20
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী পল্লবী থানার সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনে আগুনের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সকাল সোয়া ৭ টার থেকে সাড়ে সাতটার মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গিয়েছে। পাশের একটি চায়ের দোকানদার দেখেছিল ধোঁয়া উড়তে।এই ঘটনায় কোন মামলা দায়ের করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত আমি কোন মামলা দায়ের করিনি।




















