০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রত্যাশী সহিদ সরদার

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 7

দুমকিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রত্যাশী সহিদ সরদার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার)।
‎
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানানো এই নেতার মন্দির পরিদর্শনকালে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং অনুদান প্রদান করা হয়।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি দুমকি নতুন বাজারের কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির এবং রাজাখালী হাওলাদার বাড়ির সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
‎
‎এ সময় তিনি মন্দির দুটির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদ্‌যাপনের জন্য অনুদান তুলে দেন।
‎
‎সহিদুল ইসলাম (সহিদ সরদার) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, শ্রমিক দলের সদস্যসচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. হাবিব হাওলাদার, সদস্যসচিব জাকির হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সোবহান হাওলাদার এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল প্যাদা ও রাকিব হাওলাদার।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহাদাত, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি, সদস্য নূর জামান ও সোহেল রানা হিমু, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ এবং পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সহ-সভাপতি মিলন খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

20 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

দুমকিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রত্যাশী সহিদ সরদার

আপডেট এর সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬