০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন ও জিজ্ঞাসাবাদ করছেন।

জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন ইকবাল সোবহান চৌধুরী। ১৯৯৮ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

4 November 2026

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

আপডেট এর সময় : ০৪:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬