০৬:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা হচ্ছে খুব শিগগিরই: চেয়ারম্যান

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 18

এনবিআরের নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা হচ্ছে খুব শিগগিরই: চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আহসান হাবীব জানিয়েছেন, খুব দ্রুত এনবিআরকে বিভক্ত করে ‘নীতি’ এবং ‘বাস্তবায়ন’ নামে দুটি পৃথক বিভাগ গঠন করা হবে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) এনবিআরের মাল্টিপারপাস হলে ৪৫তম বিসিএস (কর) ক্যাডার কর্মকর্তাদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সসেশন) অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং সহ-সভাপতি কবীর উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব ও কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান।

অনুষ্ঠানে চেয়ারম্যান এনবিআরকে পুরোপুরি স্বচ্ছ ও ‘পেপারলেস’ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যস্থতা বন্ধ করতে ‘এন্ড-টু-এন্ড’ অটোমেশন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা ২০২৯ থেকে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়িত হবে। অটোমেশনের ফলে অনলাইনে রিটার্ন দাখিল, টিন সনদ গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, অডিট ও রিফান্ডের মতো বিষয়গুলো ঘরে বসেই সম্পন্ন হবে। এবার ৫৫ লাখ করদাতার মধ্যে প্রায় ৫২-৫৩ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দেবেন উল্লেখ করে তিনি জানান, অনলাইন সেবার কারণে করদাতারা অত্যন্ত সন্তুষ্ট।

রাজস্ব বৃদ্ধির বিষয়ে চেয়ারম্যান জানান, আয়কর, কাস্টমস ও ভ্যাট—এই তিন বিভাগেই রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে ভ্যাট প্রবৃদ্ধি বর্তমানে ২৩ শতাংশে পৌঁছেছে এবং তা ৩০ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব সৈয়দ মহিদুল হাসান নবীন কর্মকর্তাদের দক্ষ, স্বচ্ছ ও আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

এনবিআরের নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা হচ্ছে খুব শিগগিরই: চেয়ারম্যান

আপডেট এর সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬