১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ দফা নিয়ে বিএনপির সেমিনার ১৪ নভেম্বর

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৫:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / 170

৩১ দফা নিয়ে বিএনপির সেমিনার ১৪ নভেম্বর

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফাকে কেন্দ্র করে সেমিনার করবে বিএনপি। আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায় গুলশানে হোটেল লেকশোরে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এর আগে দলটির মিডিয়া সেল সূত্রে জানা যায়, ৩১ দফা নিয়ে ২৩ নভেম্বর সেমিনার আয়োজন করা হবে। তবে শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘খুবই দুঃখিত। গতকাল তারিখটা বলা ভুল হয়েছে।’

১৪ নভেম্বরের সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেমিনারে যুগপৎ আন্দোলন শরিক দল ও জোটের শীর্ষ নেতারা, নির্বাচন বর্জনকারী দলের নেতারা এবং বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি। গণতন্ত্র মঞ্চসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী পক্ষগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

এর আগে, ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন।

২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেন। তবে তার রাজনৈতিক ঘোষণাটি মূলত আসে আগেই। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সেই সম্মেলনে খালেদা জিয়া জানান, ক্ষমতায় এলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসনকল্পে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ‘জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি।

29 July 2026

৩১ দফা নিয়ে বিএনপির সেমিনার ১৪ নভেম্বর

abc

৩১ দফা নিয়ে বিএনপির সেমিনার ১৪ নভেম্বর

আপডেট এর সময় : ০৫:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪