০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ: স্পিকার

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 42

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে আজ তাঁর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে স্পিকার বলেন, বিগত দুই দশকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে দু’দেশের সংসদীয় কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দুই দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে ফলপ্রসূ আলোচনা এগিয়ে চলছে, যা সংসদীয় পর্যায়ের পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করবে। স্পিকার উল্লেখ করেন যে, বাংলাদেশ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক পণ্যের শুল্কমুক্ত আমদানির সুযোগ প্রদান করেছে এবং বাংলাদেশে এই শিল্প স্থাপনে তিনি দক্ষিণ কোরিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন। এ সময় স্পিকার ভোলায় গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং একটি ইউরিয়া সার কারখানা নির্মাণেও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও সহযোগিতা আহ্বান করেন।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন স্যামসাংসহ বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী কোরিয়ান কোম্পানিগুলোকে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য স্পিকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে তিনি ‘জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন’ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে স্পিকার দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে দেশটির সরকারের চলমান সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবসম্পদ বিনিময়সহ আন্তঃসংসদীয় বিদ্যমান সম্পর্ককে আরও গভীর, বিস্তৃত ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন। এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

14 September 2026

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ: স্পিকার

abc

আপডেট এর সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬