০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব স্বার্থেই বাস্তবায়ন করবে বাংলাদেশ, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 16

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব স্বার্থেই বাস্তবায়ন করবে বাংলাদেশ

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এতে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ বা উদ্বেগের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা তিস্তা পাড়ের মানুষের সংকটকে অত্যন্ত গভীর ও মানবিক হিসেবে উল্লেখ করে বলেন, বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম সংকটে ফেলে। এই সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ হলো নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই ধরনের কাজে চীনের বিপুল দক্ষতা ও প্রয়োজনীয় ফান্ড রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন।

প্রকল্পটি নিয়ে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করেন যে, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার নিজের স্বার্থেই পদক্ষেপ নেবে এবং এই স্বাধীনতা প্রকাশের অধিকার রাষ্ট্রের রয়েছে। ভারতের নাম উল্লেখ করে তিনি বলেন, অন্য যেকোনো দেশ বাংলাদেশের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এনগেজ বা যোগাযোগ করবে। যদি কারো কোনো নিরাপত্তা কনসার্ন থাকেও, বাংলাদেশ তা মাথায় রাখবে এবং এসব সংবেদনশীল বিষয়ে কোনো আপস না করেই কাজ করবে। বিগত আমলের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত সরকারের সময় জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করা হয়েছিল, তবে বর্তমান সরকার সেই অবস্থান থেকে পুরোপুরি বেরিয়ে এসে পারস্পরিক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে কাজ করছে।

ডা. জাহেদ উর রহমান আরও স্পষ্ট করেন যে, এই প্রকল্প বা ব্যারাজ নির্মাণের অর্থ এই নয় যে বাংলাদেশ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করা ছেড়ে দিচ্ছে। তিস্তা ও গঙ্গাসহ অভিন্ন ৫৩টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের স্বার্থে অভ্যন্তরীণ ডাউনস্ট্রিম ব্যারাজ প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। এছাড়া, প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ, দুর্নীতি প্রতিরোধে দুদকের স্বাধীন ভূমিকা এবং খুব দ্রুতই নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতির বিষয়ে সরকারের অবস্থান ও নীতি বিস্তারিতভাবে তুলে ধরেন।

28 July 2026

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব স্বার্থেই বাস্তবায়ন করবে বাংলাদেশ, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

abc

আপডেট এর সময় : ০৩:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬