০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই চাঁদাবাজ-অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 44

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযান ঢাকা থেকে শুরু করা হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারব।

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য ও বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণে স্বস্তি প্রদান করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেজন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য। আমরা সবাই জানি।

তিনি আরও বলেন, যেহেতু বাংলাদেশ বিগত সময়ে একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে ছিল। সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি। জনমনে যাতে আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি।

27 July 2026

শিগগিরই চাঁদাবাজ-অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

abc

আপডেট এর সময় : ০২:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬