০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 57

ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দরটিতে নির্ধারিত সময়জুড়ে পণ্য পরিবহন বন্ধ থাকবে।

গতকাল সোমবার বিকেলে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী শনিবার থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম চলবে।

কুচবিহার জেলা প্রশাসনের নির্দেশনার ভিত্তিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এএসএম নিয়াজ নাহিদ বলেন, ‘নির্বাচনকে ঘিরে মঙ্গলবার থেকে চার দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বাসস’কে জানান, এই সময় ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা এবং ভুটান ও নেপালগামী যাত্রীরা এই ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।

14 September 2026

বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

abc

আপডেট এর সময় : ০২:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬