মোহাম্মদপুরে আগুনে পুড়লো ফাস্ট ফুডের দোকান
- আপডেট এর সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 16
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে সি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় স্থানীয় একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
লিমা খানম বলেন, সকাল ৮ টা ৫৫ মিনিটে আমরাবমোহাম্মদপুরের তাজমহল রোডে একটি অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।
এদিকে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো জাহাঙ্গীর জানান, আমরা সাড়ে আটটার দিকে তাজমহল রোডে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের এক নম্বর দোকানে সিপি ফাইভ স্টার ফাষ্ট ফুডের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো দোকানটি আগুনে পুরে যায়।




















