০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে সিআইআইডির দিনভর অভিযান: ৪২ লাখ টাকার স্বর্ণ, মদ ও অবৈধ পণ্য আটক

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 30

শাহজালাল বিমানবন্দরে সিআইআইডির দিনভর অভিযান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে একাধিক ফ্লাইটের যাত্রীদের ওপর ধারাবাহিক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এয়ারপোর্ট সি-শিফটের পৃথক এই অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২,৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। সার্বিক অভিযানে আটক করা এসব অবৈধ পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

অভিযানগুলোর মধ্যে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (UL189) কলম্বো থেকে ঢাকাগামী ফ্লাইটে আসা যাত্রী মো. পারভেজের ট্রলির বিশেষ গোপন স্থান থেকে ১৩৩ গ্রাম স্বর্ণ এবং লাগেজে লুকানো ২,৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের এসব পণ্য আটক করা হয়। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার (AI237) ফ্লাইটের যাত্রী জনি মিয়ার ব্যাগেজ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ লিটার ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।

এছাড়া সাউথ ও মিডল ইস্টের ফ্লাইটগুলোতেও জোরালো নজরদারি চালিয়ে সাফল্য পাওয়া যায়। এমিরেটসের (EK0586) যাত্রী মো. মিজানুর রহমানের কাছ থেকে ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা মূল্যের ২৯ কার্টুন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করেন কর্মকর্তারা। পৃথক আরেক অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS316) যাত্রী সুমা বেগমের লাগেজে থাকা ৬ লাখ টাকা মূল্যের ৩০ কেজি আমদানি নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ আটক করা হয়।

গত ১৫ আগস্টের এই সাফল্য সম্পর্কে শুল্ক কর্মকর্তারা জানান, গোপন তথ্য, নিবিড় নজরদারি ও যাত্রী প্রোফাইলিংয়ের সমন্বয়েই এই বিশাল পরিমাণ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিমানবন্দরে অবৈধ আমদানি ও চোরাচালান বন্ধে সিআইআইডির এমন কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

15 September 2026

শাহজালাল বিমানবন্দরে সিআইআইডির দিনভর অভিযান: ৪২ লাখ টাকার স্বর্ণ, মদ ও অবৈধ পণ্য আটক

abc

আপডেট এর সময় : ০২:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬