১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের জনমুখী হওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 24

বিএনপি নেতাকর্মীদের জনমুখী হওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বক্ষণিকভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করতে হবে। তিনি উল্লেখ করেন, নেতাকর্মীরা জনগণের সাথে সম্পৃক্ত থাকলে কারো কোনো অনৈতিক চিন্তা করার সুযোগ থাকবে না।

সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সরকারের প্রতিটি কাজ, সিদ্ধান্ত ও বাস্তবায়নাধীন কর্মসূচির ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রতিটি স্তরে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করেছেন। ফলে জনস্বার্থের বাইরে বিএনপি কখনো কোনো কাজ করবে না। তিনি স্মরণ করিয়ে দেন, একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আজ যে অবস্থানে পৌঁছেছে, তার নেপথ্যে রয়েছে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিক জনকল্যাণমূলক কাজ, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়ন।

বর্তমানে তাদের পুত্র তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন ও সময়োপযোগী নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নেতাকর্মীদের দায়িত্ব হবে এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করা এবং তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা, যা দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—সে বিষয়ে সারাদেশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। অনৈতিক আচরণ এড়িয়ে সবাইকে গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে এবং জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইউনিয়ন, উপজেলা, থানা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু সঠিক পদ্ধতিতে যাচাই-বাছাই করে যোগ্যতা অনুযায়ী প্রার্থীকে সমর্থন দেবেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, সমর্থক ও নেতাকর্মীরা দল-সমর্থিত প্রার্থীর পক্ষেই কাজ করবেন।

বিভিন্ন চক্রান্ত ও অপপ্রচারের পরেও জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় ৫৪ থেকে ৫৬ শতাংশ এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশ বলে দাবি করেন রিজভী। তিনি পুনর্ব্যক্ত করেন, জনগণের পক্ষে ও তাদের স্বার্থে কাজ করলে সেই সরকার কখনো ব্যর্থ হয় না এবং তা সবসময় জনমুখী সামাজিক সরকার হিসেবে টিকে থাকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

14 September 2026

abc

আপডেট এর সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬