০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের সন্ধান দিলে মিলবে দুই লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়

Din Islam
  • আপডেট এর সময় : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব অস্ত্রের সন্ধান দিতে পারলে পরিচয় গোপন রেখে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের মুখপাত্র এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিযানটি সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য এলিট ফোর্স র‌্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, হারানো অস্ত্রের বিষয়ে যেকোনো তথ্য সাধারণ মানুষ র‌্যাবের নির্ধারিত হটলাইন নম্বরে জানাতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্যের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

তথ্য জানাতে র‌্যাবের হটলাইন নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।

এ ছাড়া উল্লেখিত নম্বরগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও সরাসরি গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা করার জন্য এ তথ্য ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে র‌্যাব ফোর্সেস।

14 September 2026

অস্ত্রের সন্ধান দিলে মিলবে দুই লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়

ট্যাগ :
abc

অস্ত্রের সন্ধান দিলে মিলবে দুই লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়

আপডেট এর সময় : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬