১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বাঁশঝাড় থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 20

নওগাঁয় বাঁশঝাড় থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নওগাঁর ধামইরহাট উপজেলায় বাঁশঝাড় থেকে হালিমা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ছিলিমপুর তালবোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর শরীর ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত আলিমউদ্দিন মণ্ডলের মেয়ে। বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছোট ভাই মজনু হোসেন জানান, রোববার রাতে খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমাতে যান হালিমা। সোমবার ভোরে বাড়ির পূর্ব পাশের একটি বাঁশঝাড়ে তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মজনু হোসেন আরও জানান, প্রায় ৩০ বছর আগে হালিমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে আলাদাভাবে বসবাস করতেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্ট রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

20 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

নওগাঁয় বাঁশঝাড় থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট এর সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬